এইমাত্র
  • লক্ষ্মীপুরে কিশোর আহতের ঘটনায় জামায়াত নেতাদের আসামি করে মামলা
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজদিখানে মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

    সিরাজদিখানে মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে সংঘটিত চাঞ্চল্যকর মা ও মেয়ে জোড়া খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


    শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।


    পুলিশ সুপার জানান, গত ১৯ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর এলাকায় নুরুজ্জামানের বসতবাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসরত আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)-এর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত আমেনা বেগমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।


    তিনি আরও জানান, আমেনা বেগম ও তার মেয়ে প্রায় তিন বছর ধরে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তাদের পাশের কক্ষে ভাড়াটিয়া হিসেবে থাকতেন মোহাম্মদ আলী হোসেন (২৮)।


    তদন্তে জানা যায়, আমেনা বেগম মোবাইল ফোনে ভিডিও দেখার সময় শব্দ বেশি হওয়ায় এবং মেয়ের সঙ্গে উচ্চস্বরে কথা বলায় মোহাম্মদ আলী বিরক্ত বোধ করতেন। ঘটনার দিন রাতে এ বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলী আমেনা বেগমের ওপর হামলা চালান। শিশুটি বিষয়টি দেখে ভীত হয়ে মাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।


    পুলিশ সুপার জানান, ঘটনার পর মোহাম্মদ আলী আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি রাত ১০টার দিকে ঢাকা–কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি ব্রিজ সংলগ্ন পাখির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…