এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাতিয়ায় ফেরি উদ্বোধনে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

    হাতিয়ায় ফেরি উদ্বোধনে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত আহতের খবর পাওয়া গেছে।


    শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নলছিরা ফেরি ঘাট এলাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান।



    প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নলছিরা ঘাটে জড়ো হন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


    ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যদিকে বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেছে।



    এ ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছেন।


    অন্যদিকে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, ‘কারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে হাতিয়ার মানুষ সবই জানে। এনসিপির লোকজনই বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।


    হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, মারামারির খবর পেয়েছি। তবে আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…