এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

    আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার জন্য ইরান এখনো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, উত্তেজনা নিরসনের একমাত্র পথ হলো কূটনীতি, আর সেই অবস্থান থেকে ইরান সরে আসবে না। খবর আল-জাজিরা।


    শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্কে অবস্থানকালে এক বক্তব্যে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, যেকোনো আলোচনার ভিত্তি হতে হবে ‘ন্যায় ও আইনের শাসন’। তিনি জোর দিয়ে বলেন, চাপ বাড়লেও ইরান কূটনৈতিক প্রক্রিয়া ত্যাগ করবে না।


    আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা কখনোই কূটনীতি থেকে সরে যাব না।’ তিনি উল্লেখ করেন, সংঘাতের বদলে সংলাপই ইরানের পছন্দের পথ।


    তুরস্ক সফরের অংশ হিসেবে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা যখন তীব্র, তখনই তার এ মন্তব্য এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…