কিশোরগঞ্জের ভৈরবে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্বদিকের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, গভীর রাতে স্টেশনের পূর্বদিকের আউটার সিগন্যালের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে কালো রঙের একটি জ্যাকেট ও প্যান্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্ক অবস্থায় রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআইয়ের (PBI) সহায়তায় আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনআই