এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাঁশখালীতে যৌথ অভিযানে অস্ত্র ও মদের ভাণ্ডারসহ আটক ২

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম
    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম

    বাঁশখালীতে যৌথ অভিযানে অস্ত্র ও মদের ভাণ্ডারসহ আটক ২

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম

    চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি বদিউল আলম (৫০) এবং তার অর্থ জোগানদাতা দীপেশ চক্রবর্তী কালুকে (৩৫) আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।


    শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া ৭ নম্বর ওয়ার্ডের হুজিত্তা পাড়া এবং ৮ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।


    সেনাবাহিনী সূত্র জানায়, আটক বদিউল আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ১৪৯ পিস ইয়াবা, ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।


    পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার সহযোগী ও অর্থ জোগানদাতা দীপেশ চক্রবর্তী কালুর বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে তল্লাশি চালিয়ে ৯টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি বাটন লাঠি, একনলা বন্দুকের ১০ রাউন্ড খালি কার্তুজ এবং বেশ কয়েক বোতল আমদানিকৃত বিদেশি মদ উদ্ধার করা হয়।


    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বদিউল আলম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকার বিভিন্ন মাদকসেবী ও ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে তিনি এই অবৈধ কারবার চালিয়ে আসছিলেন।


    যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বাঁশখালী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…