এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফরিদপুরে প্রকাশ্যে নিজের পেটে চাকু ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:২৬ এএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:২৬ এএম

    ফরিদপুরে প্রকাশ্যে নিজের পেটে চাকু ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:২৬ এএম

    ফরিদপুরের সালথা উপজেলায় বাজারের মধ্যে প্রকাশ্যে নিজের পেটে চাকু ঢুকিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।


    শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


    নিহত যুবকের নাম জুবায়ের ব্যাপারী ওরফে জুবা (৩০)। তিনি পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে।


    স্থানীয় সূত্রে জানা যায়, জুবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ার পাশাপাশি মৃগীসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করতেন বলেও জানিয়েছেন এলাকাবাসী।


    নিহতের বাবা আক্কাস ব্যাপারী জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তার পেট ফুলে যাওয়ার সমস্যাও দেখা দিয়েছিল। শুক্রবার সকালে জুবা তার কাকা বাদশা বাজারে আসছেন—এমন খবর পেয়ে পুটিয়া বাজারের দিকে রওনা হন। মুরাদের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান।


    প্রত্যক্ষদর্শী ও দোকানি মুরাদ জানান, দোকানের কাজে ব্যস্ত থাকার সময় জুবা হঠাৎ দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি চাকু হাতে নিয়ে নিজের পেটে আঘাত করেন। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণ না হলেও পরে তার বাবা তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার কিছু সময় পর তার মৃত্যু হয়।


    আরেক প্রত্যক্ষদর্শী বাদশা বলেন, "আমাকে দেখেই জুবা জড়িয়ে ধরতে এগিয়ে আসে। এ সময় আমি পকেট থেকে টাকা বের করছিলাম, ঠিক তখনই জুবা মাটিতে পড়ে যান। পরে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়।"


    সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে তিনি নিজের পেটে চাকু দিয়ে আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…