এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে নোয়াখালীতে তরুণের মৃত্যু

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

    ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে নোয়াখালীতে তরুণের মৃত্যু

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

    নোয়াখালীর বেগমগঞ্জে বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হোসেন (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।


    শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


    নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।


    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি কারখানায় কাজ করতেন। সাত-আট দিন আগে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে কয়েকজন যুবক বাজি ধরে ক্রিকেট খেলছিলেন। এ সময় খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে ওই দিন সন্ধ্যায় স্থানীয় সাজুর চায়ের দোকানে ফাহিম নামের এক তরুণ তাকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দেন।


    কিন্তু শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে আবারও আরিফের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    নিহতের বড় ভাই আকিল বলেন, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় তার ভাই বাধা দিলে ফাহিম (২১) ও সাইফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মারধর করেন। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফ ছাড়াও তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমরকে (২২) ছুরিকাঘাত করেন।


    বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…