এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তালতলীতে নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম

    তালতলীতে নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম

    বরগুনার তালতলীতে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।


    শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল।


    নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনের দায়ে পিকআপ ভ্যানের চালক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


    তিনি আরও জানান, জব্দ করা মাছ ১৮টি এতিমখানা ও হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।


    অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং নৌ-পুলিশের ইনচার্জ সাগর ভদ্র উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…