এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • কাইয়ুমের বিরুদ্ধে নাহিদের আবেদনের শুনানি নির্বাচনের পর: আপিল বিভাগ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ডিআর কঙ্গোতে কোলটান খনি ধসে নিহত অন্তত ২০০

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম

    ডিআর কঙ্গোতে কোলটান খনি ধসে নিহত অন্তত ২০০

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
    ছবি: সংগৃহীত

    গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা একটি এলাকায় রুবায়া কোলটান খনি ধসে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

    শুক্রবার (৩০ জানুয়ারি) সংশ্লিষ্ট প্রদেশের বিদ্রোহী-নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুয়িসা এ তথ্য জানিয়েছেন।

    জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি) এই ধসের ঘটনা ঘটে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা না গেলেও প্রাদেশিক প্রশাসনের এক উপদেষ্টা জানিয়েছেন, নিশ্চিত মৃতের সংখ্যা অন্তত ২২৭ জন। নিহতদের মধ্যে খনি শ্রমিক ছাড়াও শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন। অনেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    রুবায়া খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান সরবরাহ করা হয়। এই খনিজ থেকে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তি এবং গ্যাস টারবাইন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। খনিটিতে স্থানীয় মানুষ প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে খনন কাজ করেন।

    ২০২৪ সাল থেকে খনিটি এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘের অভিযোগ, এম-২৩ এই খনির সম্পদ লুট করে তাদের বিদ্রোহী তৎপরতার অর্থ জোগাচ্ছে, যা প্রতিবেশী রুয়ান্ডার সরকারের সমর্থনে পরিচালিত। তবে, রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে।

     ভারী অস্ত্রধারী এম-২৩ বিদ্রোহীরা গত বছর আকস্মিক অভিযানে পূর্ব কঙ্গোর আরও বিস্তীর্ণ খনিজসমৃদ্ধ এলাকা দখল করে নেয়। তারা রাজধানী কিনশাসার সরকার উৎখাত এবং কঙ্গোর তুতসি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই করছে এ বিদ্রোহী গোষ্ঠীটি।  

    সূত্র: আল-জাজিরা

    এইচএ


     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…