এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুরে ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ২ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

    দিনাজপুরে ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ২ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

    দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও রাজশাহী রুটের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।


    শনিবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


    রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রেনটি বিরামপুর স্টেশন ছেড়ে ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে সামনে এগিয়ে যায়। ফলে বাকি বগিগুলো লাইনে দাঁড়িয়ে পড়ে।


    পরে ইঞ্জিন পুনরায় বগির সঙ্গে সংযুক্ত করার সময় জোরে ধাক্কা লাগে। এতে একটি বগির নিচের স্প্রিং ভেঙে চাকা জ্যাম হয়ে যায়।


     এ সময় ঝাঁকুনিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ২–৩ জন যাত্রী নিচে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।


    ট্রেনের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিনের কাপলিং খুলে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। পরে টিএক্সআর কর্মীরা ঘটনাস্থলে এসে ত্রুটি পরীক্ষা করেন। আপাতত ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি হিলি পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


    দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় দুই ঘণ্টা পর লাইন ক্লিয়ার হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…