এইমাত্র
  • লক্ষ্মীপুরে কিশোর আহতের ঘটনায় জামায়াত নেতাদের আসামি করে মামলা
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    ইসরায়েলি দূতকে ‘অবাঞ্ছিত’ করল দক্ষিণ আফ্রিকা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

    ইসরায়েলি দূতকে ‘অবাঞ্ছিত’ করল দক্ষিণ আফ্রিকা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

    কূটনৈতিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরাইলের চার্জ ডি’অ্যাফেয়ার্স (রাষ্ট্রদূত) অ্যারিয়েল সেডম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাঁকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি।

    স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

    বিবৃতিতে বলা হয়, প্রিটোরিয়ায় ইসরাইলি দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কূটনীতিক অ্যারিয়েল সেডম্যান কূটনৈতিক নিয়ম ও প্রচলিত আচরণবিধির গুরুতর লঙ্ঘন করেছেন।

    দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেডম্যানের কর্মকাণ্ড দেশটির সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জের শামিল।তিনি একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। 

    এ ছাড়া ইসরাইলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সফরসংক্রান্ত তথ্য দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষকে অবহিত না করাকে ‘ইচ্ছাকৃত ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলের বিরুদ্ধে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। দক্ষিণ আফ্রিকার এই সাম্প্রতিক সিদ্ধান্ত সেই উত্তেজনাকে আরও বাড়াবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…