এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামালপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমির ডাঃ শফিক

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

    জামালপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমির ডাঃ শফিক

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

    বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জামালপুর জেলার ঐতিহ্যবাহী সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ জনসভা শুরু হবে।


    জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


    জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভায় ডা. শফিকুর রহমান সমসাময়িক জাতীয় রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।


    এ ছাড়া জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ জামালপুর জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা বক্তব্য রাখবেন।


    জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি গণজাগরণে রূপ নেবে বলে তারা আশা করছেন। জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।


    জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…