এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ ‘বুলেট গ্যাং’ প্রধান গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

    মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ ‘বুলেট গ্যাং’ প্রধান গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

    মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ‘বুলেট গ্যাং’-এর প্রধান নুরুল আমিন বুলেট ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।


    শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বুলেটের নিয়ন্ত্রণাধীন একটি টিনশেড ঘর থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।


    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশলদিয়া (কান্দিপাড়া) এলাকার নুরুল আমিন বুলেট (৩৭) এবং তাঁর সহযোগী সুকুমার হাওলাদার (৩৮)।


    মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুজন এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।


    অভিযানে একটি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ মডেলের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, দুটি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।


    পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সেনাবাহিনী গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা অবৈধ মালামাল থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…