এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামায়াতে যোগ দিলেন বরিশাল বিএনপির ২শ' নেতাকর্মী

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

    জামায়াতে যোগ দিলেন বরিশাল বিএনপির ২শ' নেতাকর্মী

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

    বরিশাল-২ আসনের বানারীপাড়া উপজেলায়  বিএনপির প্রায় ২০০ নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।


    শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার বাইশারী বাজার সংলগ্ন নূরানী ক্যাডেট মাদ্রাসার সামনে অনুষ্ঠিত উঠান বৈঠকে তারা যোগ দেন।


    এ সময় তাদের স্বাগত জানান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান।


    জামায়াতে যোগ দেওয়া স্থানীয় নেতাদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বানারীপাড়া পৌর কৃষক দলের আহ্বায়ক গফফার হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি সিদ্দিক মল্লিক, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর তালুকদারসহ দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।


    জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীরা জানান, বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দীন আহমেদ সান্টুর সঙ্গে গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের মতবিরোধ ছিল। নির্বাচনকে সামনে রেখে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু একবারের জন্যেও গোলাম মাহমুদ মাহবুব মাস্টারসহ দলীয় নেতাকর্মীদের ডাকেন নি। এমনকি স্বউদ্যোগ কাজ করতে চাইলেও তাদের নিরুৎসাহিত করা হয়।


    গোলাম মাহমুদ মাহবুব মাস্টার বলেন, ‘দীর্ঘদিন ধরে দল অবহেলা করছে। তাই বিএনপি থেকে পদত্যাগ করে অনুসারীদের নিয়ে জামায়াতে যোগ দিয়েছি।’


    এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা দক্ষিণ  বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন বলেন, ‘মাহবুব মাস্টারের অভিমান ভাঙিয়ে তাকে দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…