এইমাত্র
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম
  • নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের দলীয় ব্যানার
  • `বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী মিলন ভাই'
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ‘প্রার্থীদের এবার ২ নম্বরি করার কোনো পদ্ধতি নেই’

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

    ‘প্রার্থীদের এবার ২ নম্বরি করার কোনো পদ্ধতি নেই’

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
    ছবি: সংগৃহীত

    নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, সব ভোটার যাতে কেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটারদের ভোটের মাধ্যমেই জিততে হবে; দুই নম্বরি করার কোনো পদ্ধতি নেই।

    আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলাভঙ্গের চিন্তাও না করতে পারে। আর চিন্তা করলেও যাতে তা বাস্তবায়ন করতে না পারে। আমাদের সবাইকে নিরপেক্ষ থাকতে হবে।

    এ সময় ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এইচএ

     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…