এইমাত্র
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে আবারও সাময়িক শাটডাউন শুরু, বন্ধ সরকারি কার্যক্রম

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

    যুক্তরাষ্ট্রে আবারও সাময়িক শাটডাউন শুরু, বন্ধ সরকারি কার্যক্রম

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
    ছবি: সংগৃহীত

    নতুন অর্থায়ন আইন পাস না হওয়ায় শনিবার (৩১ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে সরকারি কার্যক্রম বন্ধ (শাটডাউন) শুরু হয়েছে। 

    স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) মধ্যরাতের সময়সীমার আগে সিনেটে একটি অর্থায়ন প্যাকেজ পাস হয়। তবে সেটি কার্যকর হতে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অনুমোদন প্রয়োজন যা সোমবারের (২ ফেব্রুয়ারি) আগে পাওয়া যাচ্ছে না।

    ৭১–২৯ ভোটে সিনেটে পাস হওয়া এই প্যাকেজে পাঁচটি দীর্ঘমেয়াদি বরাদ্দ বিল অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি অভিবাসন প্রয়োগ সংক্রান্ত আলোচনার সুযোগ দিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) অর্থায়ন দুই সপ্তাহের জন্য বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। 

    ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বলেছেন, সিনেটে পাস হওয়া ব্যয় বিলের গুণগত দিক মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    তিনি বলেন, আইসিই ও ডিএইচএস-এর অন্যান্য সংস্থার কার্যক্রমে মৌলিক সংস্কারের একটি স্পষ্ট ও বাধ্যতামূলক রূপরেখা ট্রাম্প প্রশাসনকে উপস্থাপন করতে হবে।

    এদিকে বাজেট ও ব্যবস্থাপনা দপ্তরের (ওএমবি) পরিচালক রাস ভট সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে শাটডাউনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। প্রতিরক্ষা, হোমল্যান্ড সিকিউরিটি, পররাষ্ট্র, ট্রেজারি, শ্রম, স্বাস্থ্য ও মানবসেবা, শিক্ষা, পরিবহন এবং আবাসন ও নগর উন্নয়ন বিভাগ এর আওতায় পড়েছে।

    তবে হাউস যদি আগামী সপ্তাহের শুরুতেই বিলটি পাস করে তাহলে এই শাটডাউনের প্রভাব খুবই সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছর ৪৩ দিনব্যাপী শাটডাউন দেখেছি যুক্তরাষ্ট্রের প্রশাসন।

    সূত্র: আনাদোলু এজেন্সি

    এইচএ


     


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…