এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক: আসিফ মাহমুদ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

    তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক: আসিফ মাহমুদ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
    ছবি: সংগৃহীত

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। একই সঙ্গে এটি দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। তিনি বলেন, আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

    আজ শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আসিফ মাহমুদ বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে শ্রদ্ধা করি। তবে তিনি একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছিলেন।

    এনসিপির এই মুখপাত্র আরও বলেন, যে দল বাকশালের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল, সেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর খেসারত দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে।

    বক্তব্যে তিনি বলেন, আমরা দেখেছি বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিনগুলো কীভাবে অসীম কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন। আমরা আরও দেখেছি ১/১১ এর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে আপনাদের (বিএনপির) রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

    গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে।

    তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

    এইচএ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…