এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

    সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

    জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আমিনুল ইসলাম (৩২)।


    শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মীরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আমিনুল ইসলাম ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।


    স্থানীয় সূত্র ও সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই আমিনুল ইসলামকে আটক করা হয়।


    অভিযান শেষে শনিবার সকালে আটক যুবককে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ সরিষাবাড়ী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।


    এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া মুঠোফোনে বলেন, বলারদিয়ার এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…