এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

    সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

    সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদির সেনাবাহিনীর একটি সূত্র শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। 


    এর আগে, চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা বলেছিলেন তারা সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিতে আলোচনা শুরু করেছেন।



    ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় এ তিন দেশ মিলে একটি শক্তিশালী সামরিক জোট গড়তে যাচ্ছে।


    সূত্রটি বলেছেন, “পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক।” তিনি আলোচনার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, “পাকিস্তানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং দ্বিপক্ষীয় চুক্তিই থাকছে।”


    উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তাও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি। তুরস্কের সঙ্গে আমাদের সাধারণ চুক্তি রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটি রয়েছে সেটি দ্বিপক্ষীয়ই থাকবে।”


    সূত্র: এএফপি


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…