এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৭

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম

    ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৭

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম

    ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বলিভদ্রপুর গ্রামের মৃত মহাতাব বিশ্বাসের ছেলে আবুল কাশেম একই গ্রামের মৃত রওশন আলির ছেলে আয়জুলের কাছ থেকে সাড়ে তিন শতক জমি কেনেন। শনিবার দুপুরে ওই জমি দখলে নিতে আমিন নিয়ে সেখানে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।

    আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    আহত ব্যক্তিরা হলেন—বলিভদ্রপুর গ্রামের মৃত মহাতাব বিশ্বাসের ছেলে আব্দুল মালেক (৫০), রুবেল (২৫), বিল্লাল হোসেন (৪০), মিজানুর রহমান (৪৫), আলামিন হোসেন (২৫), কাশেম আলী (৪৮) ও সোহেল রানা (২৬)।

    মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেহেদী হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…