এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    প্রবাসী স্বামী ভিডিও কলে থাকা অবস্থায় স্ত্রীর আত্মহত্যা!

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম
    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম

    প্রবাসী স্বামী ভিডিও কলে থাকা অবস্থায় স্ত্রীর আত্মহত্যা!

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম

    শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় নাদিয়া আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা করেছেন। 

    শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিতিরা গ্রামের সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। শনিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী নাদিয়া আক্তার বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ওই সময় তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন। ঘটনাটি সরাসরি দেখতে পেয়ে সালাম ফকির তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…