এইমাত্র
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম
  • নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের দলীয় ব্যানার
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আমরা সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই: ড. ইলিয়াস মোল্যা

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম

    আমরা সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই: ড. ইলিয়াস মোল্যা

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম

    ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বলেছেন, বর্তমান বৈশ্বিক সভ্যতা মানুষকে অশান্তি ও যুদ্ধ ছাড়া আর কিছুই দিতে পারেনি। মানুষের তৈরি আইনে অসংখ্য দুর্বলতা রয়েছে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে হলে আল্লাহর আইন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।


    শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বানা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ইলিয়াস মোল্যা বলেন, ভয় দেখিয়ে জনগণের রায় ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। জনগণ যাকে ভালোবাসবে, তাকেই নির্বাচিত করবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে সব অন্যায় ও জুলুমের জবাব দেবে। ইনশাআল্লাহ, ১৩ ফেব্রুয়ারি ভোরে এই জনপদে শান্তির সূর্য উদিত হবে।


    বানা ইউনিয়ন জামায়াতের আমির মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এগ্রিকালচারলিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ।


    জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির আবুল হারিস মোল্যা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান এবং উপজেলা নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান।


    বক্তারা এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক ড. ইলিয়াস মোল্যাকে বিজয়ী করার আহ্বান জানান।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…