এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম

    সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম

    জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্রদল নেতা লিটন মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রদল। একই সঙ্গে তাকে পুনরায় নিজ পদে বহাল করা হয়েছে।


    সম্প্রতি জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন লিটন মিয়া।


    বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে, লিটন মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ডোয়াইল মূলপাড়া গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তাকে সাময়িকভাবে বহিষ্কার করে জেলা ছাত্রদল। পরে লিটন মিয়ার আবেদনের পর তার সাংগঠনিক আদর্শ, রাজনৈতিক কর্মকাণ্ড ও পূর্বের ভূমিকা পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।


    বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে লিটন মিয়া বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও ফরিদুল কবির তালুকদার শামীম তালুকদারের আদর্শ বুকে ধারণ করে ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে যুক্ত হই। দলের নির্দেশনা মেনে সামনের দিনগুলোতে আরও সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই।’


    এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়ার সাংগঠনিক কর্মকাণ্ড প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল আগামী দিনে আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেগবান হবে বলে আশা করছি।’ বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানান তিনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…