এইমাত্র
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় তিনদিন পর হত্যা মামলা, আসামি ৭ শতাধিক

    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম
    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

    শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় তিনদিন পর হত্যা মামলা, আসামি ৭ শতাধিক

    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

    শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় তিনদিন পর মামলা করা হয়েছে। মামলায় বিএনপির সংসদ সদস্য প্রার্থীসহ সাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।


    শুক্রবার রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন বলেন জানিয়েছেন ঝিনাইগাতী থানার এসআই আবুল হাশেম।


    শনিবার সকালে তিনি বলেন, রেজাউল করিম হত্যা মামলায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।


    নিহত রেজাউল করিম (৪০) জামায়াত ইসলামী শ্রীবরদী উপজেলার সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক ছিলেন।


    বুধবার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।


    অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়ান বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন।


    পরে জামায়াত নেতা রেজাউল করিমকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন রাতেই তিনি মারা যান।


    এদিকে এ ঘটনায় শুক্রবার বিকালে শেরপুর শহরে জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল এবং সমাবেশে জামায়াত ও ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


    সমাবেশ থেকে শনিবার বিকালে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শহীদ রেজাউলের জন্য দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

     


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…