এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সন্ত্রাস ও চাঁদাবাজির ঠাঁই হবে না এই এলাকায়: শেখ ফরিদুল ইসলাম

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

    সন্ত্রাস ও চাঁদাবাজির ঠাঁই হবে না এই এলাকায়: শেখ ফরিদুল ইসলাম

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

    মোংলায় বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বাগেরহাট–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের এই এলাকায় কোনো ঠাঁই হবে না। যাঁদের মধ্যে এমন প্রবণতা আছে, তাঁদের এখনই সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।


    শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মোংলা বন্দর শ্রমিক–কর্মচারী সংঘ চত্বরে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


    ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, এই জনপদ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চিংড়িঘের ও জমি দখলের মতো অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। এগুলো এলাকার উন্নয়ন ও শান্তির প্রধান প্রতিবন্ধকতা। তাই এসব কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।


    তিনি আরও বলেন, সাধারণ মানুষের সেবায় যাঁরা কাজ করবেন, তাঁদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চান তিনি। ‘আমি রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও সব সময় জনসেবায় নিয়োজিত ছিলাম, এখনো আছি,’ বলেন তিনি। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


    পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নূর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…