এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    এমপি হলে ভাতার টাকা জনগণের সেবায় বিলিয়ে দিতে চাই: এনামুল হক

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

    এমপি হলে ভাতার টাকা জনগণের সেবায় বিলিয়ে দিতে চাই: এনামুল হক

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী দল যদি জণগনের ভোটে ক্ষমতায় যেতে পারে আর আমি যদি এমপি হতে পারি, তাহলে সরকার আমাকে এমপি হিসেবে যে ভাতা প্রদান করবেন তা আমি আমার নির্বাচনী এলাকার সাধারণ জণগনের সেবায় বিলিয়ে দিতে চাই। 


    শনিবার (৩১ জানুয়ারি) বিকালে উমার ইউনিয়ন জামায়াতের আয়োজনে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জি. এনামুল হক এসব কথা বলেন।


    তিনি আরও বলেন, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বেশ কয়েকটি এলাকা একেবারে সীমান্তবর্তী। ফলে ভারত থেকে আসা মাদকসহ বিভিন্ন অপকর্ম বন্ধের পাশাপাশি আমি সবসময় মানুষের সেবায় কাজ করতে চাই।


    এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আ.স.ম মামুন শাহীন, নওগাঁ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব, খেলাফত মজলিস সভাপতি কৃষিবিদ আব্দুর রহমান, উপজেলা জামায়াতে নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, সেক্রেটারি মো. রেজোয়ান হোসেন প্রমুখ।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…