এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

    মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম


    রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ উদ্ধার করা হয়েছে।


    রবিবার (১ ফেব্রুয়ারি) বিজিবি'র পক্ষ থেকে জানান গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় হাবিলদার মোঃ আমান উল্লাহ এর নেতৃত্বে বটতলী নামক এলাকায় অভিযান পরিচালনা করে।


    অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ ১৫৫.৫৩ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৬,৬৮,৭৭৯/-


    মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…