এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

    যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

    যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৫৭ হাজার ৫০০ টন গম মোংলা বন্দরে পৌঁছেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে পানামা পতাকাবাহী আলট্রা ওল জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শেষে খালাস কার্যক্রম শুরু হয়েছে।


    বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটি গত ২৯ জানুয়ারি মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙর করে। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে রবিবার সকালে গম খালাসের অনুমতি দেওয়া হয়।


    জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিস’-এর ব্যবস্থাপক মো. শামিম বলেন, আলট্রা ওল জাহাজটি গত বছরের ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড (ওরেগন) বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে এবং ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়।


    মোংলা খাদ্য কার্যালয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সরকার-থেকে-সরকার (জি টু জি) চুক্তির আওতায় এ গম আমদানি করা হচ্ছে। এই চুক্তির আওতায় মোংলা বন্দর দিয়ে মোট ৪ লাখ ৫০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে এটি চতুর্থ চালান।


    তিনি আরও জানান, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে ২২ হাজার ৭৫৬ টন গম আমদানি করা হয়। এসব গম প্রথমে সরকারি খাদ্যগুদাম মোংলা সাইলোতে মজুত করা হয়। পরে সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।


    সংশ্লিষ্ট সূত্র জানায়, বাণিজ্য ঘাটতি কমাতে গত বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। পাঁচ বছর মেয়াদি ওই চুক্তির আওতায় নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…