এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    আমিরের এক্স আইডি হ্যাক, ইসি ও সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জামায়াতের

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

    আমিরের এক্স আইডি হ্যাক, ইসি ও সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জামায়াতের

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
    সংগৃহীত ছবি

    দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করার মধ্যদিয়ে অপপ্রচারের ঘটনায় সরকার ও নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


    রবিবার (১ ফেব্রুয়ারি) জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায়।


    দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আমির যখন নারীদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার নিয়ে কথা বলছেন, তখনই অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের দায়িত্ব।

     

    এ সময় ভোটের প্রচারণায় গেলে জামায়াতের নারী কর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে অভিযোগ তুলে ইসির কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে বলেও জানান জুবায়ের।

      

    এ সময় দলের শীর্ষ পদে আসতে পারবেন না, এটা মেনেই জামায়াতের নারী কর্মীরা রাজনীতি করেন বলে মন্তব্য করেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা।  

     

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…