এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

    পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
    ছবি: রয়টার্স

    সিরিজ বোমা ও বন্দুক হামলায় দুইদিনে ৩১ বেসামরিক নাগরিক, ১৭ নিরাপত্তাকর্মী এবং অন্তত ১৪৫ জন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়ছেন আঞ্চলিক মুখ্যমন্ত্রী।

    পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সিরিজ বোমা ও বন্দুক হামলায় বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী এবং হামলাকারী মিলিয়ে গত দুইদিনে ১৯৩ জন নিহত হয়েছে। আঞ্চলিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি একথা জানিয়েছেন।

    তিনি জানান, হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ৩১, নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে ১৭ জন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৪৫ জন হামলাকারী।

    বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বিদ্রোহী গোষ্ঠী এর আগে জানিয়েছিল এই হামলার পেছনে আছে তারাই। কয়েক ডজন সেনা নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।

    এই হামলার ঘটনাটি বেলুচিস্তানে সবচেয়ে প্রাণঘাতী হামলার অন্যতম। পাকিস্তান সরকার বেলুচিস্তানে কয়েক দশক ধরে জাতিগত বিদ্রোহী তৎপরতা রুখতে লড়ে আসছে।

    পাকিস্তান বিএলএ- কে সমর্থন দেওয়ার অভিযোগ করেছে ভারতের বিরুদ্ধে। তবে ভারত এমন অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে।

    সেনাবাহিনী জানিয়েছে, প্রাদেশিক রাজধানী কোয়েটা ও অন্যান্য স্থানের আশেপাশের এলাকায় কয়েক দফা হামলায় বেসামরিক নাগরিকদেরকেই নিশানা করা হয়েছিল।

    ১২ টি শহরে এবং প্রদেশজুড়ে বিভিন্ন শহরে গ্রেনেড ও বন্দুক হামলার নিশানা ছিল পুলিশ ও আধাসামরিক স্থাপনাসহ কারাগার এবং সরকারি বিভিন্ন ভবন।

    বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি কোয়েটায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, যে কয়টি জেলায় হামলা হয়েছিল সবখান থেকেই হামলাকারীদেরকে রোববার নির্মূল করা হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…