এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম‍্যাচ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

    টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম‍্যাচ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পেলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।


    বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিদের নিয়ে গঠিত জাতীয় দলকে বিশ্বকাপে খেলতে সরকারের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে রোববার এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।


    গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেদিন তিনি জানান সোমবারের আগেই পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। 


    টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী শনিবার ৭ ফেব্রুয়ারি। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ দল। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই টাইগারদের বাদ দিয়েছে আইসিসি। অন্য বোর্ডগুলো ভারতের ভয়ে কথা না বললেও পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। 


    এমনকি আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছিল পাকিস্তান। এক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে তারা। আইসিসির নানান ধরনের শাস্তির কবলে পড়তে হবে তাদের। তাই বিশ্বকাপে অংশ নিলেও ভারত ম্যাচ বয়কট করবে।

     

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…