এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

    ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন সফল নেতা হিসেবে প্রশংসা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে তিনি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করায় এই প্রশংসা করেছে মেদভেদেভ। 


    তবে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট রুশ উপকূলে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের যে কথা বলেছেন, মস্কো এখনও সেসব সাবমেরিনের কোনও চিহ্ন দেখতে পায়নি।


    ট্রাম্প নিজেকে ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ প্রেসিডেন্ট হিসেবে স্মরণীয় করে রাখতে চান বলে বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি চুক্তি খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে বলেও বারবার দাবি করেছেন তিনি। এই যুদ্ধ অব্সানে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেনের মাঝে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।


    ট্রাম্প রাশিয়ার জন্য ইতিবাচক নাকি নেতিবাচক—এমন প্রশ্নের জবাবে মেদভেদেভ বলেছেন, মার্কিন জনগণ ট্রাম্পকে বেছে নিয়েছেন এবং মস্কো সেই সিদ্ধান্তকে সম্মান করে।


    যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানের চাপ মোকাবিলায় ট্রাম্পের সাহসের প্রশংসা করে মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কখনও কখনও ‘আগ্রাসী’ ভঙ্গি কার্যকর প্রমাণিত হয়েছে।


    রোববার মস্কোর বাইরে নিজ বাসভবনে রয়টার্স, তাস এবং রুশ যুদ্ধবিষয়ক ব্লগার ওয়ারগনজোরকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ট্রাম্প একজন আবেগপ্রবণ মানুষ।  তবে তার কর্মকাণ্ড থেকে সাধারণত যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে মন্তব্য করা হয় তা পুরোপুরি সত্য নয়।


    ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, এর পেছনে একটি সম্পূর্ণ সচেতন ও দক্ষ কৌশল রয়েছে, তা স্পষ্ট।


    বিদেশি কূটনীতিকদের মতে, রুশ নীতিনির্ধারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তই চূড়ান্ত হলেও ট্রাম্পকে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার খোঁচা দেওয়া কট্টরপন্থী হিসেবে পরিচিত মেদভেদেভ রুশ অভিজাত শ্রেণির কট্টর অবস্থানপন্থীদের চিন্তাধারার প্রতিফলন ঘটান।


    মেদভেদেভ বলেন, ট্রাম্প ইতিহাসে একজন শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে জায়গা করে নিতে চান এবং তিনি সত্যিই সেই চেষ্টা করছেন। তিনি সত্যিই তা করার চেষ্টা করছেন। আর এ কারণেই আমেরিকানদের সঙ্গে যোগাযোগ অনেক বেশি ফলপ্রসূ হয়ে উঠেছে।


    মেদভেদেভ বলেন, ট্রাম্পকে বোঝার মূল চাবিকাঠি হলো তার ব্যবসায়িক পটভূমি। তিনি রসিকতা করে বলেন, সাবেক ব্যবসায়ী বলে কিছু নেই—যা একটি পুরোনো রুশ কৌতুকের সঙ্গে তুলনীয়, যেখানে বলা হয়, সাবেক কেজিবি এজেন্ট বলে কিছু নেই।


    গত আগস্টে মেদভেদেভের ‘অত্যন্ত উসকানিমূলক’ মন্তব্যের জবাবে ট্রাম্পের আলটিমেটামের পর যুদ্ধের ঝুঁকি নিয়ে কথা বলা হয়েছিল। তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন সেই সময়। মার্কিন সাবমেরিনের প্রসঙ্গে মেদভেদেভ বলেন, আমরা এখনো সেগুলো খুঁজে পাইনি।


    ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে মেদভেদেভ কিয়েভ ও পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ চালিয়ে আসছেন এবং যুদ্ধের বিস্তার পারমাণবিক ‘প্রলয়’ ডেকে আনতে পারে বলেও বারবার সতর্ক করে দিয়েছেন।


    মেদভেদেভ বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া শিগগিরই সামরিক বিজয় অর্জন করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর কোনও সংঘাত যেন না ঘটে। তিনি বলেন, আমি চাই এটি যত দ্রুত সম্ভব ঘটুক। তিনি বলেন, তবে এরপর কী হবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত বিজয়ের লক্ষ্যই হলো নতুন সংঘাত প্রতিরোধ করা। এটি একেবারেই স্পষ্ট।


    সূত্র: রয়টার্স


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…