এইমাত্র
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লোহাগাড়ায় জামায়াতের আমিরের জন্য প্রস্তুত হচ্ছে ৫৫ ফুটের মঞ্চ

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

    লোহাগাড়ায় জামায়াতের আমিরের জন্য প্রস্তুত হচ্ছে ৫৫ ফুটের মঞ্চ

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। এদিন সকাল ১১টায় লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমানের। জনসভাকে কেন্দ্র করে এলাকায় এখন ব্যস্ত প্রস্তুতির চিত্র।

    রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে চলছে কর্মব্যস্ততা। সকাল থেকেই শ্রমিক ও দলীয় স্বেচ্ছাসেবকদের ব্যস্ত আনাগোনা। মাঠের পশ্চিম অংশে বিশাল আকারের মঞ্চ নির্মাণের কাজ চলছে।

    আয়োজকদের সূত্রে জানা গেছে, জনসভা উপলক্ষে প্রায় ৫৫ ফুট লম্বা একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চের সামনে খোলা মাঠে বসার জায়গা নির্ধারণ করে দেওয়া হচ্ছে, যাতে আগত নেতাকর্মী ও সমর্থকেরা শৃঙ্খলাবদ্ধভাবে জনসভায় অংশ নিতে পারেন।

    সরেজমিনে আরও দেখা যায়, মাঠের এক পাশে সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ চলছে। দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সাউন্ডের মান ঠিক রাখতে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, মঞ্চের পাশে জামায়াতের আমিরের বিশ্রামের জন্য বাঁশের খুঁটি বসিয়ে কাপড় টানিয়ে অস্থায়ী ছাউনি তৈরির দৃশ্য দেখা যায়।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভায় অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক আসবেন বলে আশা করা হচ্ছে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী জানান, আমরা চাই সবাই যেন স্বাচ্ছন্দ্যে জনসভায় অংশ নিতে পারেন। মঞ্চ, সাউন্ড, বসার জায়গা—সব কিছু ঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।

    এদিকে, জনসভাকে কেন্দ্র করে পদুয়া ও আশপাশের এলাকায় বাড়তি মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। স্থানীয় অনেকেই মাঠে এসে প্রস্তুতির কাজ দেখছেন। কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। স্থানীয় দোকানপাটেও স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা বাড়তি ভিড় দেখা যায়।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…