এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তালতলীতে মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ এএম
    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

    তালতলীতে মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

    বরগুনার তালতলীতে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৪ হাজার ৫০০ টাকাসহ মোঃ রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।


    রবিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলা শহরের মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত রফিক একই এলাকার বারেক মিয়ার ছেলে।


    নৌবাহিনী সূত্রে জানা যায়, নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মাছ বাজার এলাকায় লেফটেন্যান্ট শাকিল মাহমুদ এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ রফিক নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬৪ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তীতে তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেন।


    তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম  বলেন, সাজাপ্রাপ্ত আসামি রফিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…