এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাকুন্দিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমাবেশ ও গণমিছিল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

    পাকুন্দিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমাবেশ ও গণমিছিল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

    কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১১–দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।


    রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা–কর্মী মিছিল নিয়ে উপজেলা সদরের কোর্ট মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কোর্ট মাঠে এসে শেষ হয়।


    গণমিছিলে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে পাকুন্দিয়ায় নির্বাচনী আমেজ আরও দৃশ্যমান হয়ে ওঠে।


    সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ–২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রুহানি, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি মাওলানা আ. ন. ম. আব্দুল্লাহ মমতাজ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতারা।


    সমাবেশে বক্তব্যে কিশোরগঞ্জ–২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, ‘আমরা কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেব না। পচে যাওয়া রাষ্ট্রব্যবস্থার সংস্কারে গণভোটে অবশ্যই “হ্যাঁ”-এর পক্ষে অবস্থান নিতে হবে।’ তিনি ভোটারদের উদ্দেশে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


    তিনি আরও বলেন, ‘মা–বোনেরা কোনো ভয়ভীতি বা গুজবে কান দেবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন এবং চাঁদাবাজদের রুখে দিন।’ যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…