এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর, তিনজনের নামে মামলা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

    কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর, তিনজনের নামে মামলা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

    কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সাথে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় সামারি ট্রায়ালের নির্দেশও দেওয়া হয়েছে।


    রবিবার (০১ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মোঃ কাউছার আলম এ আদেশ প্রদান করেন। এ সংক্রান্ত নির্বাচনি মিস মামলা নং-০৫/২৬ আদালতে গৃহীত হয়েছে। অভিযুক্তরা হলেন শহীদুল ইসলাম (শহীদ), জুয়েল মেম্বার ও নাসিরউদ্দিন নাসির


    আদালতের আদেশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লার চর বাজার এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম চুন্নুর নির্বাচনি ক্যাম্পে হামলা চালানো হয়। এ সময় ক্যাম্পের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জাহাঙ্গীর আলমকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।


    বিষয়টি নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ভিডিও ফুটেজ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদ, ভিডিও ও স্থিরচিত্র পর্যালোচনার পাশাপাশি কমিটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে। এ সময় স্থানীয় জনগণের বক্তব্য গ্রহণ করা হয়। পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে আদালত মনে করেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রাথমিক সত্যতা রয়েছে।


    আদালতের মতে, অভিযুক্তদের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে শহীদুল ইসলাম (শহীদ), জুয়েল মেম্বার ও নাসিরউদ্দিন নাসিরের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আদালত তাদের বিরুদ্ধে সামারি ট্রায়াল পরিচালনার নির্দেশ দিয়েছেন।


    আগামী ৩ ফেব্রুয়ারি তারিখে অভিযুক্তদের স্বশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। একই সঙ্গে ভিকটিম, স্বতন্ত্র প্রার্থী ও নির্বাচনি এজেন্টকে অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য ও প্রমাণসহ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাক্ষীদের প্রতিও সমন জারি করার আদেশ দেওয়া হয়।


    কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক কর্তৃক সমন জারির নোটিশ আমি পেয়েছি। সোমবার অভিযুক্তসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…