এইমাত্র
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

    এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
    ছবি: সংগৃহীত

    দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

    আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন৷ রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। 

    নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমের প্রকাশ্যে এসেছে। কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি৷ 

    দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে৷ আগামী মঙ্গলবারই এ বিষয়ে শুনানি হতে পারে বলে আশা নাহিদের আইনজীবীর৷

    গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়ে যায়। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন আপিল বিভাগ।

    একইদিন ঋণখেলাপির কারণে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…