এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামায়াত ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে: ছরোয়ার হোসেন

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম

    জামায়াত ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে: ছরোয়ার হোসেন

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম


    ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার হরণের একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না।


    রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সদরপুর সোনালী ব্যাংক চত্বরে জামায়াতের সদরপুর উপজেলা শাখার আয়োজনে ১০ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    মাওলানা সরোয়ার হোসেন বলেন, একটি রাজনৈতিক দল মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত। এমন কোনো অন্যায় নেই যা তারা করেনি। এসব বিষয় আজ জাতির সামনে স্পষ্ট। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে চাঁদাবাজ ও টেন্ডারবাজদের নির্মূল করা হবে।


    তিনি আরও বলেন, বিএনপির মন্ত্রিসভায় জামায়াতের দু’জন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত দুর্নীতির কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। জামায়াতের রাজনীতি স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি।


    এর আগে সদরপুর শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি সদরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকা ঘুরে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।


    সদরপুর উপজেলা জামায়াতের আমীর মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহ আলম, আবু বকর সিদ্দিক, ফরিদুল হুদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, এনসিপি ফরিদপুর জেলা সদস্য সচিব সাঈদ খান, খেলাফত মজলিস ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমানসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…