এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযান, হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

    শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযান, হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

    শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।


    রবিববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নড়িয়া উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের পোড়া কান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


    থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মুক্তারেরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় আব্দুল কাদের বাচ্চু পেদার বাড়ির একটি পরিত্যক্ত ঘর এবং পেদা বাড়ি মসজিদ থেকে ১২টি বালতিতে রাখা মোট ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় ৮টি টেটা ও ৩টি রামদা।


    অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন মুক্তারেরচর ইউনিয়নের গনি পেদার ছেলে বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) এবং রনি পেদা (২৫)।


    নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, উদ্ধার হাতবোমা ও দেশীয় অস্ত্র থানায় আনা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…