এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগ

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

    ঈশ্বরদীতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগ

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

    পাবনা–৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে দলীয় ঐক্য বিনষ্টের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান। তিনি বলেন, নির্বাচনী জনসংযোগে গিয়ে বারবার বহিষ্কারের হুমকি দিয়ে দলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।


    রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ইস্তা এলাকায় জাকারিয়া পিন্টুর মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী সভা ও উঠান বৈঠকে এসব কথা বলেন মেহেদী হাসান।


    মেহেদী হাসান বলেন, প্রতিটি জনসংযোগে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ না করলে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, ‘এভাবে বহিষ্কার করতে করতে না জানি একদিন তারেক রহমানকেও বহিষ্কার করে দেন।’ তাঁর অভিযোগ, আওয়ামী লীগ থেকে আসা একজন নেতা বিএনপির ভেতরে এসে স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করছেন।


    তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অথচ এখন কথায় কথায় বহিষ্কারের হুমকি দিয়ে দলের ভেতরে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। ভোট না চাইলে বা ভিন্ন মত প্রকাশ করলে বহিষ্কারের ভয় দেখানো হচ্ছে, যা স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ।


    মেহেদী হাসান আরও বলেন, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পরে ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেও তাঁকে মাঠে না নামার অজুহাতে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে। অথচ ২০০১ সালে হাবিবুর রহমান নিজেই ধানের শীষের বিপক্ষে কুড়াল প্রতীকে নির্বাচন করেছিলেন, যার ফলে দলীয় প্রার্থী পরাজিত হয়েছিল। সেই ইতিহাস ভুলে গিয়ে আজ অন্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।


    তিনি দাবি করেন, ‘এভাবে কথা বললে মনে হয় বিএনপি যেন কারও ব্যক্তিগত সম্পত্তি। এই পদ্ধতিতে দলকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়।’


    ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে মেহেদী হাসান বলেন, শেখ হাসিনার পতনের পর যিনি নতুন করে স্বৈরাচারী আচরণ করবেন, তা বিএনপির নেতারা বুঝতে পারেননি। তাঁর অভিযোগ, সাম্প্রতিক জনসভাগুলোতে দেওয়া বক্তব্যের কারণে বিএনপি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।


    ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. রুমন আলীর আয়োজনে এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জমশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…