এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কটিয়াদীতে জামায়াত আমিরের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

    কটিয়াদীতে জামায়াত আমিরের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজের অংশ হিসেবে প্রথমবারের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। আয়োজকেরা আশা করছেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে।


    আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কটিয়াদী সরকারি কলেজের খেলার মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিটি ইউনিয়নে চলছে মাইকিং ও গণসংযোগ।


    সমাবেশকে সফল করতে জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। স্বল্প সময়ের মধ্যে আয়োজন সম্পন্ন করতে হওয়ায় কাজের চাপ থাকলেও দায়িত্বশীলরা বিরামহীনভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।


    সরেজমিনে দেখা যায়, কটিয়াদী সরকারি কলেজের খেলার মাঠে ৩০ থেকে ৬০ ফুট দৈর্ঘ্যের একটি মঞ্চ নির্মাণের কাজ চলছে। স্থাপন করা হচ্ছে শতাধিক মাইক। আয়োজকেরা জানিয়েছেন, আজকের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। জামায়াত আমিরের মঙ্গলবার সকাল ৯টায় হেলিকপ্টারে কটিয়াদীতে পৌঁছানোর কথা রয়েছে।


    জনসভাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে মাঠ ও আশপাশের এলাকা পরিদর্শন করেছে।


    কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি, এই জনসভায় লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ জামায়াত আমিরের বক্তব্য শুনতে আসবেন। নির্বাচনের আগে তার আগমন নেতাকর্মীদের আরও উজ্জীবিত করেছে।’


    তিনি আরও বলেন, জনসভায় জামায়াত আমির কিশোরগঞ্জের ১১–দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। পাশাপাশি কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে দলের পরিকল্পনাও তুলে ধরবেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…