এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ক্রিকেটার সাকিবের দেশে ফেরা নিয়ে জল্পনা, বাড়িতে সংস্কারকাজ

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

    ক্রিকেটার সাকিবের দেশে ফেরা নিয়ে জল্পনা, বাড়িতে সংস্কারকাজ

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

    ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে সংস্কারের কাজ চলছে। আর এতেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে- তবে কি দেশে ফিরছেন সাকিব আল হাসান? বিসিবির এক সংবাদ সম্মেলনে জানানো হয় ফিটনেস ঠিক থাকলে জাতীয় দলে খেলানো হতে পারে সাকিবকে। এরপরই তার নিজ জেলা মাগুরার বাড়িতে চলে সংস্কার কাজ। এসব খবরে আনন্দিত ও উচ্ছ্বসিত ক্রিকেট ভক্তরা। সাকিবের দেশে ফেরা গুঞ্জনে ভক্তদের মনে আনন্দ বিরাজ করছে।


    টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের পিছিয়ে থাকার খবরে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড  (বিসিবি) থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, সাকিব আল হাসানের ফিটনেস ঠিক থাকলে তাকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই খবরের পরপরই মাগুরা শহরের সাহা পাড়ায় অবস্থিত ক্রিকেটার সাকিব আল হাসানের নিজ বাড়িতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বাড়ির গেইটে কাজ করছে ওয়েল্ডিং মিস্ত্রী। সাজানো হচ্ছে বাড়ির আঙিনা।


    সোমবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, সাকিবের বাড়ির দুটি গেইটে তালা দেওয়া। তবে পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে বাড়িটিতে। তিনতলা ভবণের সামনের থাই গ্লাসগুলো পরিষ্কার করা হয়েছে। গেইটের কাজ করানো হয়েছে। বাড়ির প্রাচীরের সংস্কার কাজ করা হয়েছে। বাড়িটি রুপ নিয়েছে নতুনভাবে। গেইটের কাজ করার সময় ওয়েল্ডিং মিস্ত্রী মাসুদ জানান, শুনেছি সাকিব আল হাসান বাড়ি ফিরবেন। এজন্যই গেইটের কাজ করানো হয়েছে। এ বিষয়ে জানতে সাকিব আল হাসানের পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি।


    উল্লেখ্য, দেশে ২৪শে জুলাই আন্দোলনের পরে আর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি আওয়ামী লীগের মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…