এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ত্রিশাল ভূমি অফিসে ফিরছে মানুষের আস্থা

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

    ত্রিশাল ভূমি অফিসে ফিরছে মানুষের আস্থা

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ভূমি অফিসের নাম শুনলেই একসময় সাধারণ মানুষের চোখে ভেসে উঠত দালালচক্র, দীর্ঘসূত্রতা ও হয়রানির চিত্র। সেই চিত্র বদলাতে শুরু করেছে। অনিয়ম ও পুরোনো সংস্কৃতি ভেঙে অফিসটিতে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। এতে সাধারণ মানুষের আস্থা ফিরে আসছে বলে জানান সেবাগ্রহীতারা।


    এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছেন বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি অফিসে মধ্যস্বত্বভোগী ও দালালচক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেন। এর ফলে অফিস প্রাঙ্গণে দালালদের উপস্থিতি কমে গেছে।


    এখন সেবাগ্রহীতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ভূমি অফিসে এসে সেবা নিতে পারছেন। বিশেষ করে ই-নামজারি (মিউটেশন) প্রক্রিয়ায় গতি আসায় ভোগান্তি কমেছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফাইল নিষ্পত্তি হচ্ছে বলে জানান একাধিক সেবাগ্রহীতা।


    ভূমি অফিসে নিয়মিত ‘গণশুনানি’ আয়োজন করা হচ্ছে। এসব গণশুনানিতে সেবাগ্রহীতাদের অভিযোগ শোনার পাশাপাশি অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক সমাধান দেওয়া হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সহকারী কমিশনার (ভূমি) নিজেই সাধারণ মানুষের পাশে বসে তাদের সমস্যার কথা শুনছেন।


    এই সরাসরি যোগাযোগ ব্যবস্থার ফলে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দায়িত্ববোধ বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এতে অনৈতিক লেনদেনের সুযোগ অনেকাংশে কমে এসেছে।


    ভূমি অফিসের কার্যক্রম শুধু দাপ্তরিক কাজেই সীমাবদ্ধ নেই। গত কয়েক মাসে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্রহ্মপুত্র নদ ও ফসলি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে একাধিক অভিযান চালানো হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।


    উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাগ্রহীতারা জানান, আগে যেখানে একটি কাজের জন্য মাসের পর মাস ঘুরতে হতো, এখন সেখানে সম্মানের সঙ্গে দ্রুত সেবা পাওয়া যাচ্ছে।


    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, “প্রশাসন জনগণের সেবক। সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেটিই আমার লক্ষ্য। ভূমি সেবাকে শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে আমরা কাজ করছি।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…