এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯৮৯ মামলা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯৮৯ মামলা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
    ছবি: সংগৃহীত

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯৮৯টি মামলা করেছে।

    আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩১ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

    ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ১৭ টি মোটরসাইকেলসহ মোট ৪২ টি মামলা হয়েছে।

    ট্রাফিক-লালবাগ বিভাগে ১ টি বাস, ২ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ৫৬ টি মামলা হয়েছে।

    ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫ টি বাস, ৬ টি ক্যাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ৮২ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে।

    ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩ টি বাস, ১০ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ৭৯ টি মামলা হয়েছে।

    অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ২১ টি মোটরসাইকেলসহ মোট ৬০ টি মামলা হয়েছে।

    ট্রাফিক-মিরপুর বিভাগে ২ টি বাস, ১৮ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ২৪১ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা হয়েছে।

    ট্রাফিক-উত্তরা বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১০ সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে।

    ট্রাফিক-গুলশান বিভাগে ৩ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ১০০ টি মামলা হয়েছে।

    এছাড়াও অভিযানকালে মোট ৩১৪ টি গাড়ি ডাম্পিং ও ১৭২ টি গাড়ি রেকার করা হয়েছে।

    ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…