এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দ. আফ্রিকা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দ. আফ্রিকা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
    সংগৃহীত ছবি

    ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটর এ তথ্য জানিয়েছে। 


    প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে অবনতির পর এ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে প্রিটোরিয়া।


    এর আগে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অ্যারিয়েল সাইডম্যানকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। জবাবে ইসরায়েলও দক্ষিণ আফ্রিকার কূটনীতিক শন এডওয়ার্ড বেইনফিল্ডকে একই সময়ের মধ্যে ইসরায়েল ত্যাগের নির্দেশ দেয়।


    দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের একাধিক ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে, ইসরায়েলের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং আগাম অবহিত না করেই ইসরায়েলি কূটনীতিকদের বিভিন্ন সফর পরিচালনা।


    আল-মনিটর জানায়, ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক দীর্ঘদিনের হলেও তা জটিল ও সংবেদনশীল। বর্ণবাদী শাসনামলে সম্পর্ক বজায় থাকলেও বর্তমান দক্ষিণ আফ্রিকা সরকার সেই সময়ের ইসরায়েলি অবস্থানের সমালোচক। ২০০১ সালে ডারবানে অনুষ্ঠিত জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী সম্মেলনের পর থেকে সম্পর্কের অবনতি স্পষ্ট হয়।


    সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা আরও জোরালোভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। ২০২৩ সালে দেশটির পার্লামেন্ট ইসরায়েলি দূতাবাসের মর্যাদা কমানোর প্রস্তাব পাস করে। পাশাপাশি গাজায় যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করে প্রিটোরিয়া।


    এই প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…