এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পটিয়ার আলোচিত সোহেল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

    পটিয়ার আলোচিত সোহেল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

    চট্টগ্রামের পটিয়ায় আলোচিত মোহাম্মদ সোহেল (৩৬) হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েস (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরের বাকলিয়া এলাকার কল্পলোক থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।


    অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো. আশরাফুজ্জামান। গ্রেপ্তার কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।


    পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ২০২২ সালের ২২ এপ্রিল ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মোহাম্মদ কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


    ঘটনার পর কায়েসকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


    মামলার বাদী আবুল কাসেম জানান, তার ছোট ভাইকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকলেও আসামি পলাতক ছিলেন।


    বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে আটক করেছে। যেহেতু মামলাটি পটিয়া থানার, তাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিকে পটিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…