এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চৌহালীতে ভাষা মতিনের জন্মভূমির অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম
    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

    চৌহালীতে ভাষা মতিনের জন্মভূমির অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

    রাষ্ট্রভাষা আন্দোলনের অবিস্মরণীয় ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ছেলে আব্দুল মতিন। তাকে ‘ভাষা মতিন’ বলেই ডাকেন স্থানীয়রা। অথচ তার জন্মভূমির অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। এতে শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের সম্পর্কে জানতে পারছে না এসব শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারও শিক্ষার্থী।


    তবে কিছু কিছু স্কুলে কলাগাছ কিংবা বাঁশ দিয়ে দিয়ে তৈরি শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। অনেক বিদ্যালয়ে তাও সম্ভব হয় না।


    চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চৌহালী উপজেলায় পাঁচটি কলেজ, ২০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৭টি মাদরাসা ও উপজেলায় ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২টি এবতেদায়ী মাদরাসা, ১৩০টি আনন্দ স্কুল, ৩৬টি ইসলামিক ফাউন্ডেশন স্কুল, ২০টি কেজি স্কুল ও কৃষি মাঠ স্কুল রয়েছে। এছাড়া বেশ কয়েকটি নতুন প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে।


    এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বেশিরভাগই নেই শহীদ মিনার। ভাষা মতিনের জন্মভূমি চৌহালী উপজেলার প্রতিষ্ঠিত কলেজ ও বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা জানতে পারছে না ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস।


    খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আমরা টেলিভিশনে প্রতি বছরই দেখি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রভাতফেরি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। আমাদের বিদ্যালয়গুলোতে শহীদ মিনার না থাকায় আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারছি না।


    কোদালিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কামাল, জনতা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রহিম সেখ, কোরবান আলী ও হযরত শেখ জানায়, একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর শিক্ষকরা ভোরে জাতীয় পতাকা উত্তোলন করতে বলেন। এরপর পতাকা উত্তোলন করে শিক্ষার্থীরা যার যার মতো করে বাড়ি ফিরে যায়। তবে শহীদ মিনার না থাকায় শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা জানাতে পারে না তারা।তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসন শহীদ মিনার নির্মাণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস। 



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…