এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ক্ষমতার লোভে নয়: ফজলুর রহমান

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

    রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ক্ষমতার লোভে নয়: ফজলুর রহমান

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম



    কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ক্ষমতার লোভে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।


    রবিবার (০১ ফেব্রুয়ারি) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে এক জনসভায় এ কথা বলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।


    জামায়াতে ইসলামী মুনাফেকের দল উল্লেখ করে ফজলুর রহমান বলেন, জামায়াত মহাপাপি। তারা সকালে একরকম, দুপুরে একরকম আর রাতে আরেকরকম কথা বলে। তাই এই মুনাফেকের দলকে ভোট দিবেন না।


    তিনি আরও বলেন, পার্লামেন্টে যদি সত্য কথা শুনতে চান, যদি জনগণের অধিকার নিয়ে নির্ভীকভাবে কথা বলার একজন প্রতিনিধি চান, তাহলে আমাকে ভোট দিন। আমাকে নির্বাচিত করলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের কাজ করবো।


    ফজলুর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সমস্যা, দুঃখ-কষ্ট ও ন্যায্য দাবি সংসদে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এই অবস্থার পরিবর্তনে সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব জরুরি।


    জনসভায় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থকরা।


    এসআর 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…