এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    রাজার ছেলে রাজা হবে, এমন তত্ত্বে আমরা বিশ্বাসী নই: জামায়াত আমির

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

    রাজার ছেলে রাজা হবে, এমন তত্ত্বে আমরা বিশ্বাসী নই: জামায়াত আমির

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ বিএনপিকে লাল কার্ড দেখাবে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ একটি নতুন বাংলাদেশ পাবে।’ তিনি বলেন,  রাজার ছেলে রাজা হবে—এমন মতবাদে জামায়াত বিশ্বাস করে না।

    আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পরিবারতান্ত্রিক রাজনীতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, 'রাজার ছেলে রাজা হবে—এমন মতবাদে আমরা বিশ্বাসী নই। এদেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী; যেই হোক না কেন, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই। আমরা ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।'

    বেলা ১২টার পর ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান এবং বক্তব্য রাখেন। এর আগে, সকালে তিনি জেলার মহেশখালীতে অপর একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…