এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোরবাসী

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ এএম

    তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোরবাসী

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ এএম


    সোমবার প্রথমবারের মতো যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের মাঠে দুপুরে অংশ নেবেন নির্বাচনী জনসভায়। তাকে বরণ করে নিতে নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে বৃহত্তর যশোর-কুষ্টিয়ার সাত জেলার নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলে নির্বাচনী জনসভাটি রাজনীতিতে ইচিবাচক প্রভাব ফেলবে বলে নেতাকর্মীরা মনে করছেন।


    দলীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে খুলনার জনসভা শেষে হেলিকপ্টারে যশোরে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। এরপর দুপুর দুইটার দিকে জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ বক্তব্য দিবেন। 


    এ সময় যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার বিএনপির ২২ প্রার্থীকে জনসাধারণের কাছে পরিচয় করিয়ে দিবেন। সেখানে তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। প্রথমবারের মতো দলীয় প্রধানের আগমণকে ঘিরে সাজ সাজ রব সমগ্র যশোরে। প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। শহর ছাড়াও জনসভাস্থলে তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বিলবোর্ডে ছেঁয়ে গেছে। সাধারণ রাজনীতিক দলীয় প্রধানের জনসভাগুলো মূল শহরে হলেও জনদুর্ভোগ এড়াতে শহরের বাইরে আয়োজন করেছে বিএনপি। প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় যেমন একদিকে অধীর আগ্রহে নেতাকর্মীরা অন্যদিকে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে গত দুইদিন আনন্দ মিছিল প্রচারণা চালিয়েছেন বিএনপির দলীয় প্রার্থী, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


    রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক আসিছুর রহমান মুকুল বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আড়ম্বরপূর্ণ আয়োজনে তারেক রহমানকে বরণে দুই লাখের বেশি নেতাকর্মী প্রস্তুতি নিয়েছেন।


    সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘তারেক রহমানের যশোরে আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা নিজনিজ এলাকায় প্রচার চালিয়েছেন। তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের ভেতরে শোক কাজ করছিল, জনগণ শোকাহত ছিলেন। কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তনের পর সারা বাংলাদেশ নতুনভাবে জেগে উঠেছে। নতুন প্রত্যয়, নতুন চেতনা ও নতুনভাবে উজ্জীবিত হয়েছে।


    অমিত বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং জবাবদিহিমূলক সংসদ ও সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। বৃহত্তর যশোর নিয়ে তারেক রহমানের প্রতি এ অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসা আছে। মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই। যারা সমাবেশে আসবেন, তারা ভালোবাসা ও আবেগ থেকেই আসবেন। 


    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অমিত বলেন, মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই। যারা সমাবেশে আসবেন, তারা ভালোবাসা ও আবেগ থেকেই আসবেন। যশোরবাসীর জন্য আমাদের অনেক দাবি রয়েছে, যা লিখিত আকারে তারেক রহমানের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে ভবদহ সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। এছাড়া যশোর মেডিকেল কলেজের সাথে ৫শয্যা হাসপাতাল নির্মাণ, যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে অবস্থিত করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গরুপে চালু, হাইকোটের বেঞ্চ স্থাপনসহ সব প্রয়োজনীয় দাবিগুলো তার কাছে তুলে ধরা হবে।


    জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু বলেন, সোমবারের জনসভা শুধু উপ শহর মাঠেই সীমাবদ্ধ থাকবে না, এটি আশপাশের সড়ক ছাড়াও শহরে জনসমুদ্রে পরিণত হবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলা স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের পর দেশ এখন পরিবর্তনের পথে। জনগণ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জনসভায় তারেক রহমান এই অঞ্চলের রূপরেখা তুলে ধরবেন।’


    অন্যদিকে, তারেক রহমানের এই সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন। তার আগমন ও কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও ট্রাফিক পুলিশের একাধিক টিম মাঠে দায়িত্ব পালন করছে। সোমবার বিকালে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জনসভাস্থল পরিদর্শন করেছেন। 


    এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি। সমাবেশে আসা-যাওয়ার রাস্তা সব সময় পুলিশের নজরদারিতে থাকবে। এছাড়া গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আলাদাভাবে করা হয়েছে।’



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…